সর্বশেষ

শিক্ষা

পিরোজপুরে জিএসটি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৭১ শতাংশ

আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর
আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৪:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এবং পিরোজপুর সরকারি মহিলা কলেজ উপকেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে গড় উপস্থিতির হার ছিল প্রায় ৭১ শতাংশ।

একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিতির হার ছিল প্রায় ৪৬ শতাংশ।

পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের সুবিধার্থে হেল্প ডেস্ক, জরুরি মেডিকেল সেবা, অভিভাবকদের জন্য বিশ্রামাগার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়। এসব ব্যবস্থাপনায় পরীক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম কেন্দ্র ও কন্ট্রোল রুম ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উপাচার্য জানান, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে এবং ভোগান্তি কমছে। তিনি আরও বলেন, পরীক্ষাকেন্দ্রে রোল নম্বর, ভবন নির্দেশনা ও নিরাপত্তা ব্যবস্থাপনা দৃশ্যমানভাবে রাখা হয়েছিল।

উল্লেখ্য, দেশের মোট ২১টি কেন্দ্রে একযোগে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে প্রায় দেড় লাখ শিক্ষার্থী এতে অংশ নেন। এর আগে ২৭ মার্চ ‘সি’ ইউনিট এবং ৩ এপ্রিল ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন