সর্বশেষ

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে অবৈধ ডিজেল মজুদবিরোধী অভিযান, আটক ২

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৩:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বার্মা স্ট্যান্ড এলাকায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে মজুদকৃত ডিজেলসহ দুটি ট্যাংক লরি জব্দ করা হয়। পাশাপাশি জ্বালানি সরবরাহে ব্যবহৃত একটি ফিলিং স্টেশনের মিটার সংযুক্ত ট্যাংক সিলগালা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মোঃ জসিম (৩৮) ও মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানকালে জব্দকৃত ট্যাংক লরিগুলোর বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সেগুলো জব্দ করা হয়। লরি দুটি (নারায়ণগঞ্জ-চ-০১-০০২৯ এবং পিরোজপুর-ঢ-৪১-০০৪৮) থেকে আনুমানিক ১৩ হাজার ৫০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।

জব্দকৃত ট্যাংক লরি দুটি পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানার হেফাজতে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন