মুন্সীগঞ্জে বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৮:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ (পুলিশ সুপার, মুন্সীগঞ্জের প্রতিনিধি) এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জেলার বালুমহালসমূহের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সরকারি নীতিমালা অনুসরণ করে বালুমহাল ইজারা প্রদান এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বালুমহাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন।
এছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। তিনি হাইড্রোগ্রাফিক জরিপ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার প্রতিও গুরুত্বারোপ করেন।
সভায় অংশগ্রহণকারী সদস্যরা জেলার সম্পদ সংরক্ষণ এবং জনস্বার্থে এ ধরনের সমন্বয় সভার গুরুত্ব তুলে ধরেন।
১৩৭ বার পড়া হয়েছে