সর্বশেষ

সাহিত্য

নির্বাক আবেদন

ন. নাহার আনছারী
ন. নাহার আনছারী

বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তোমরা দেখে নিও,
আমিও একদিন চুপ হয়ে যাবো—
শব্দহীন !
নিঃষ্পাপ শিশুদের মতো।

যারা হামের লালচে আঁচড়ে
ধীরে ধীরে
একে একে-
ঘুমের দেশের উজানে
নাও ভাসিয়ে যাচ্ছে চিরতরে।

চোখের পাপড়ির কোলাহল
ভুলে
থমকে যাবে হঠাৎই
আমার আদরের মিছিল—
ভাবনার মানচিত্রে নামবে বেদনার নীরবতা।

কোনো একদিন
আমি অবসর নেবো
অক্ষমতার অসহায়ত্ব থেকে ।

যেমন করে
সেই সব বাবা-মায়েরা
হামের সঙ্গে দীর্ঘ যুদ্ধ শেষে
ফিরে যায়
এক অনন্ত ক্লান্তির ছায়ায় ।

নিথর চেহারার
নির্বাক-ভাষাহীন
বেদনার আবেদনে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন