সারাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বক্তারপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরে সাগরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ডে টিনশেড ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত
স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১২:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বক্তারপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরে সাগরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুক্তিভিত্তিকভাবে পুরোনো একটি টিনশেড ঘর ভাঙার কাজ করছিলেন শ্রমিকরা। কাজ করার সময় হঠাৎ পুরো টিনশেডটি ভেঙে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শ্রমিকরা চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত শ্রমিকরা হলেন ফারুক (৪০), বাড়ি নোয়াখালী, এবং জহির (২৫), বাড়ি কুমিল্লা।
পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন