সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বাংলাদেশ স্কাউটস দিবস

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে উদযাপিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস।

এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল “নতুন দিনের অঙ্গিকার, স্কাউটিং হোক সবার”।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

এরপর চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনের স্কাউটার গোলাম রশিদ কনফারেন্স হলে স্কাউট সদস্যদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের কমিশনার নাকিব হাসান।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন