সর্বশেষ

সারাদেশ

শেরপুর-৩ আসনে ভোটগ্রহণে ব্যালট পেপারসহ সব সরঞ্জাম বিতরণ শুরু

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যালট পেপারসহ সকল প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর সারে ১২টা থেকে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার নির্ধারিত কেন্দ্রে ব্রিফিং শেষে এসব সরঞ্জাম প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

শেরপুর-৩ আসনে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা অন্তর্ভুক্ত। মোট ১২৮টি ভোটকেন্দ্রে ৭৫১টি ভোটকক্ষের জন্য ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সব উপকরণ সরবরাহ করা হয়েছে।

দুপুর সারে ১২টা থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের নেতৃত্বে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা সরঞ্জাম গ্রহণ করেন।

এ আসনে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটকে শান্তিপূর্ণ রাখতে ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। প্রতিটি কেন্দ্রে ৫ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া সেনাবাহিনীর ৮টি মোবাইল টিমে ২০০-এর বেশি সদস্য, ১৬ প্লাটুন বিজিবি, র‍্যাবের ১৪টি টিম এবং পুলিশের প্রায় ১১৫০ সদস্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচনের তদারকির জন্য ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের ১৮ জন পর্যবেক্ষক, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অনুসন্ধান (ইনকোয়ারি) কমিটির ৩ জন যুগ্ম জেলা জজ দায়িত্বে থাকবেন।

উল্লেখ্য, জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন