সর্বশেষ

জাতীয়

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৪:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
তারেক রহমান জানিয়েছেন, দেশে একটি মানবিক ও সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার দেশব্যাপী ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী হবেন বলে তিনি উল্লেখ করেন।

বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, শহর থেকে গ্রাম পর্যন্ত মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণই সরকারের প্রধান লক্ষ্য।

এ বছরের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ উল্লেখ করে তিনি ‘এক স্বাস্থ্য’ ধারণার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, মানুষ, প্রাণী ও পরিবেশ—এই তিনটি উপাদান একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত; তাই সবার সুস্থতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি ভার্চুয়াল বাস্তবতা, বর্ধিত বাস্তবতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যন্ত্র শিক্ষার মতো প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।

তিনি আরও বলেন, সরকার ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’ নীতিতে বিশ্বাস করে এবং ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যে ই-স্বাস্থ্য কার্ড চালু, স্বাস্থ্যবীমা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব উদ্যোগ জোরদার, চিকিৎসা শিক্ষা ও গবেষণা উন্নয়নসহ বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সবশেষে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ ও সবল জাতি গঠন সম্ভব এবং বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন