সর্বশেষ

সারাদেশ

ফতুল্লায় নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে শিশুর মরদেহ উদ্ধার

 স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ২:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর সৈকত (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উত্তর নরসিংপুর এলাকার হাসেম স্পিনিং মিলের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

নিহত সৈকত গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের রঞ্জু মিয়ার ছেলে। জীবিকার তাগিদে পরিবারসহ তারা ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় ইবলাম মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাবা রাজমিস্ত্রি ও মা একটি গার্মেন্টসে কর্মরত।

পরিবারের দাবি, প্রতিবেশীর সঙ্গে বড় ছেলের বিয়ে নিয়ে পূর্বের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, শিশুটির মরদেহ মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার আগে তাকে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন