সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ২:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সকালেই সাতক্ষীরা স্টেডিয়াম থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্টেডিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফিফা রেফারী তৈয়েব হাসান সামছুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক ডাঃ আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান, সাবেক জাতীয় দলের ক্রিকেটার রবিউল ইসলাম শিবলু, রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ফুটবল কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইকবাল কবির খান বাপ্পি, ক্রিকেট কোচ আলতাফ হোসেনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, অভিভাবক ও খেলোয়াড়বৃন্দ।
বক্তারা বলেন, তরুণ সমাজকে সুস্থ ও সবল রাখতে এবং মাদক ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ সমাজ হলো আগামী প্রজন্মের ভবিষ্যত। তাই বেশি বেশি খেলা-ধূলার আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে খেলাধূলার মাঠে রাখতে হবে। বক্তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরা জেলার অনেক সুনাম রয়েছে। সেই সুনামকে অক্ষুণ্ণ রাখতে খেলাধুলা অপরিহার্য।
১২৫ বার পড়া হয়েছে