বিএসএফ'র পুশইনের শিকার ২ নারী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ২:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে দুই নারীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার সকালে তারা ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে বিজিবির রোকনপুর বিওপির টহদ দল তাদের সীমান্তের জোড়া ব্রিজ নামক এলাকা থেকে আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।
আটককৃতরা হলো যশোর জেলার শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামের গোলাম হোসেনের মেয়ে মোছাঃ মাসুরা (৪৮) এবং কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভিটি কালমিনা গ্রামের মালু মিয়ার মেয়ে লাকি আক্তার। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি নুরে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন যে, তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে মুম্বাই শহরে বসবাস করছিল। পরে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
১২২ বার পড়া হয়েছে