শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদের নবম দিনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন।
সংসদে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানের কাছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।
সোমবার (৬ এপ্রিল) এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য দেন। সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মন্ত্রী সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকাও তুলে ধরেন। তালিকায় থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:
এস আলম সুপার এডিবল অয়েল লি.
এস আলম ভেজিটেবল অয়েল লি.
এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লি.
এস আলম কোল্ড রোলেড স্টিলস লি.
সোনালী ট্রেডার্স
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লি.
গ্লোবাল ট্রেডিং করপোরেশন লি.
চেমন ইস্পাত লি.
এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লি.
ইনফিনাইট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লি.
কেয়া কসমেটিকস লি.
দেশবন্ধু সুগার মিলস লি.
পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্লান্ট লি.
পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্লান্ট লি.
প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি.
কেরানীগঞ্জ ফুডস (প্রা.) লি.
মুরাদ এন্টারপ্রাইজ
সিএলসি পাওয়ার কোম্পানি
বেক্সিমকো কমিউনিকেশনস লি.
রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড।
এছাড়া অর্থমন্ত্রী জানান, বর্তমান সংসদ সদস্য ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। তবে এর মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি।
১৩৯ বার পড়া হয়েছে