ইরিন জামান ইরা কাশিয়ানী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা শাখা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইরিন জামান ইরা।
রবিবার (৫ এপ্রিল) কাশিয়ানী উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ইরিন জামান ইরা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া গ্রামের একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আম্মার মিয়া অসীমের সহধর্মিনী।
ইরিন জামান ইরা তাঁর নির্বাচনের পর প্রতিক্রিয়ায় বলেন, “বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন মহিলা দল প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণমূলক নানা ধরনের কাজ করে আসছে। আমি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বকে শক্তিশালী করতে এবং উপজেলা মহিলা দলের মূল্যবোধ ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা নিয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে চাই। নারীদের কল্যাণ, সাংস্কৃতিক উন্নয়ন, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই আমার অগ্রাধিকার। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
তিনি আরও জানান, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও নারী বান্ধব করতে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। এর মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, কাশিয়ানী উপজেলা মহিলা দল দীর্ঘদিন ধরে নারীদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ইরিন জামান ইরা’র নেতৃত্বে সংগঠনটি আরও ইতিবাচক ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা করা হচ্ছে।
১২১ বার পড়া হয়েছে