সারাদেশ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মিজানুর রহমান (২৮) নামে এক কৃষক আহত হয়েছেন।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত
অয়ন জ্যোতি, লালমনিরহাট
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ১২:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মিজানুর রহমান (২৮) নামে এক কৃষক আহত হয়েছেন।
আজ সকাল ১০টার দিকে পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর সীমান্তের ৮২৬/৩-এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কৃষক মিজানুর রহমান সীমান্তের শূন্যরেখার কাছে নিজের ধানের জমিতে পানি দিতে যান।
এ সময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি রাবার বুলেট নিক্ষেপ করে। প্রাণভয়ে পালানোর সময় একটি গুলি তার ঘাড়ে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপনে চিকিৎসা দিচ্ছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। আহত মিজানুর রহমান পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন