সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

সভায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক লুৎফুন নাহার সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করে একটি সুন্দর ও সুশৃঙ্খল নববর্ষ উদযাপনের আহ্বান জানান।

সভায় জানানো হয়, পহেলা বৈশাখের দিন চুয়াডাঙ্গা শহরের চাঁদমারি মাঠ থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি কোর্ট মোড় হয়ে হাসান চত্বর, কবরী রোড প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হবে। এরপর সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এছাড়া চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হবে। পহেলা বৈশাখের দিন শিশু পরিবারসহ জেলা কারাগারে ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশনের ব্যবস্থাও রাখা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদ, সহকারী কমিশনার আশফাকুর রহমান, সরকারি কমিশনার মির্জা শহিদুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমানসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন