সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে সাংবাদিকদের শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন 

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে দুই শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা থেকে সাংবাদিকদের চলে যেতে বলার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠান বর্জন করেছেন।

সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ টাউনহলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, তারা সভা কাভারেজের জন্য ক্যামেরাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়ে অনুষ্ঠানে অংশ নেন। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অডিটোরিয়ামে প্রবেশ করে বলেন, “সাংবাদিকদের থাকার দরকার নেই, আপনারা চলে যান।” তিনি আরও জানান, অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

এরপর উপস্থিত শিক্ষকেরা সাংবাদিকদের দ্রুত হল ত্যাগ করার জন্য চাপ দেন। একপর্যায়ে শিক্ষকদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং জোরপূর্বক অডিটোরিয়াম থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।

ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ময়মনসিংহ শিক্ষাবোর্ডের পক্ষ থেকে এ অনুষ্ঠান কাভারেজের জন্য সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সাংবাদিকরা যথাসময়ে উপস্থিত হলেও পরবর্তীতে শিক্ষামন্ত্রী ও শিক্ষকদের আচরণ ছিল অশোভন।

তিনি আরও বলেন, “আমরা এ ঘটনার প্রতিবাদে ওই অনুষ্ঠানের সংবাদ প্রচার বর্জন করেছি এবং এমন আচরণের তীব্র নিন্দা জানাই।”

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন