সর্বশেষ

সারাদেশ

একদিন পরেই ফিরে এলো তাজুর ১০ লাখ ফলোয়ারের ফেসবুক পেজ

স্টাফ রিপোর্টার,
স্টাফ রিপোর্টার,

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৪:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত তাইজুল ইসলাম তাজুর (তাজু ভাই ২.০) হারিয়ে যাওয়া ফেসবুক পেজ একদিনের ব্যবধানে পুনরুদ্ধার হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে তার ১০ লাখ ফলোয়ারসমৃদ্ধ পেজটি আবার দৃশ্যমান হওয়ায় স্বস্তি ফিরে এসেছে ভক্ত-অনুসারী ও স্থানীয়দের মাঝে।

স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে থেকেই পেজটি দেখা যাচ্ছে এবং তাজু সেখানে লাইভেও এসেছেন।

এর আগে, রোববার পর্যন্ত পেজটি খুঁজে না পাওয়ায় অনুসারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। অনেকেই ধারণা করেছিলেন, পেজটি হ্যাক হয়েছে অথবা কোনো কারণে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সোমবার সকালে পেজটি ফিরে আসায় সেই শঙ্কা অনেকটাই দূর হয়েছে।

এদিকে সচেতন মহলের মতে, তাজুকে ঘিরে অতিরিক্ত আলোচনা-সমালোচনা এবং ভিউনির্ভর কনটেন্ট তৈরির প্রবণতা তার জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। স্থানীয়দের অভিযোগ, কিছু কনটেন্ট নির্মাতা তার সরলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ভিডিও ও পোস্ট তৈরি করছেন, যা তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

পেজ ফিরে পাওয়ার বিষয়ে তাজু বলেন, “আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

পেজটি ফিরে আসায় এলাকায় স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন