ফরিদপুর জেলা পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন আফজাল হোসেন খান পলাশ
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ২:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবস পালন করেছেন আফজাল হোসেন খান পলাশ। রোববার সকালে তিনি জেলা পরিষদ কার্যালয়ে যোগদান করলে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন এবং নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতি, ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকেও তাকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বিশ্বজিৎ কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী, সহ-সভাপতি দীপন কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জুয়েল, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থেকে নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন।
দায়িত্ব গ্রহণের আগে সকালে আফজাল হোসেন খান পলাশ ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের পিতা, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কবর জিয়ারত করেন। একইসঙ্গে তিনি সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এম ওবায়দুর রহমানের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।
এ সময় ফরিদপুর জেলা বিএনপি, নগরকান্দা উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সফলতা কামনা করেছেন।
১৩৩ বার পড়া হয়েছে