সর্বশেষ

সারাদেশ

হাকিমপুরে ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

মুসা মিয়া, হিলি
মুসা মিয়া, হিলি

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৭:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিউল ইসলামকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন আবাসিক ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডা. শফিউল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জারুল্যা গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি গত দুই বছর ধরে হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে কর্মরত রয়েছেন। অন্যদিকে, ভুক্তভোগী নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারীর স্বামীর একটি গরুর খামার রয়েছে। খামারের গরুর চিকিৎসার সুবাদে অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ ও সুসম্পর্ক গড়ে ওঠে।

শুক্রবার বিকেলে ভুক্তভোগী নারী পার্শ্ববর্তী বিরামপুর উপজেলায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে হাকিমপুর পৌরসভার চারমাথা মোড়ে প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে তার দেখা হয়। এ সময় ওই কর্মকর্তা তাকে হিলি স্থলবন্দর প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন অফিসে ডাকেন। সেখানে যাওয়ার পর তাকে ফুসলিয়ে কোয়ারেন্টাইন আবাসিক ভবনে নিয়ে যাওয়া হয়। ছুটির দিন হওয়ায় সেখানে তখন কেউ ছিল না। এই সুযোগে তাকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন ওই কর্মকর্তা। পরে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বের করে দেওয়া হয়।

সেখান থেকে বেরিয়ে ভুক্তভোগী নারী সরাসরি থানায় গিয়ে ওই কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ. ন. ম. নিয়ামত উল্যাহ জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওই নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন