জাতীয়
দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক, শুরু হচ্ছে ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’
স্টাফ রিপোর্টার
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৭:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এ বৈঠকের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত ও কার্যকর সংলাপ প্রতিষ্ঠার লক্ষ্যেই এই প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে।
১৩০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন