সর্বশেষ

জাতীয়

দোকানপাট খোলার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব ব্যবসায়ী সমিতির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৩:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে যুদ্ধজনিত বৈশ্বিক জ্বালানিসংকটের কারণে দেশের দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টায় বন্ধ করার সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলার সুযোগ দেওয়া হোক। পাশাপাশি, সকাল ৯টার পরিবর্তে সকাল ১১টায় দোকান খোলার প্রস্তাবও তারা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সমিতির স্ট্যান্ডিং কমিটির জরুরি ভার্চুয়াল সভায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর কথা বিবেচনা করে এই সময়সূচি পরিবর্তনের প্রস্তাব গঠন করা হয়।

সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান যৌথভাবে প্রধানমন্ত্রীকে আবেদন পাঠিয়েছেন, যাতে দোকানপাট ও শপিংমল ব্যবসায়ীরা নতুন সময়সূচি অনুযায়ী কাজ করতে পারেন।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন