নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্যের বিরোধে সংঘর্ষ, আহত ১০
বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৪:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর ইউনিয়নের পাঁচানী গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে রাসেল ও আব্দুল হামিদ নামে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে গ্রামে অবস্থান নেয়।
দুপুরের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। সংঘর্ষে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরসহ জড়িতদের আটক করার জন্য পুলিশি অভিযান চলছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ।
১২০ বার পড়া হয়েছে