সর্বশেষ

সারাদেশ

গাজীপুরে জুতার ভিতর লুকানো ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

শরিফুল ইসলাম, গাজীপুর
শরিফুল ইসলাম, গাজীপুর

বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের কালীগঞ্জে জুতার ভিতরে লুকানো অবস্থায় ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) আনুমানিক দুপুর ১টার দিকে কালীগঞ্জ থানাধীন শিমুলিয়া টঙ্গী-ঘোড়াশাল সড়কে ‘কাজী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, উপ-পরিচালকের তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মোসা: সুবর্ণা আক্তার (৩৫), স্বামী—মৃত দেলোয়ার হোসেন এবং মিনারা বেগম (৪৫), স্বামী—ওয়াসিম মিয়া। উভয়েই করুয়াতলী, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। তাদের দেহ তল্লাশি করে পরিহিত জুতার ভিতরে ১২০০ পিস করে মোট ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরিদর্শক মাহবুব হোসেন ভূইয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন