সর্বশেষ

সারাদেশ

ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের প্রথম দেশীয় মালিকানাধীন বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার শরীয়তপুর জেলা শাখাসহ ব্যাংকের সকল কার্যালয়ে কেক কেটে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে শরীয়তপুর শাখায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আকরাম হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মান্নান মাদবর, সহ-সভাপতি আবুল হোসেন সরদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আঃ রাজ্জাক হাওলাদার, মাহবুব রশীদ রিপনসহ বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, জেলার সিনিয়র সাংবাদিক এবং স্থানীয় ব্যবসায়ীরা।

এছাড়াও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, গত ৪৩ বছরে ন্যাশনাল ব্যাংক পিএলসি দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। উন্নত গ্রাহকসেবা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন