সর্বশেষ

জাতীয়

এলপিজির দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৭২৮ টাকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন নির্ধারিত দামে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মূল্য ১,৩৪১ টাকা থেকে বেড়ে ১,৭২৮ টাকা করা হয়েছে। ফলে এপ্রিল মাসে প্রতিটি সিলিন্ডারে ভোক্তাদের অতিরিক্ত ৩৮৭ টাকা ব্যয় করতে হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ এ নতুন মূল্য ঘোষণা করেন। নতুন এ দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিইআরসি ঘোষিত নতুন দামে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্যও পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫.৫ কেজির সিলিন্ডারের দাম ৭৯২ টাকা, ১২.৫ কেজি ১,৮০১ টাকা, ১৫ কেজি ২,১৬১ টাকা, ১৬ কেজি ২,৩০৫ টাকা, ১৮ কেজি ২,৫৯৩ টাকা এবং ২০ কেজি সিলিন্ডারের মূল্য ২,৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২২ কেজি সিলিন্ডার ৩,১৬৯ টাকা, ২৫ কেজি ৩,৬০১ টাকা, ৩০ কেজি ৪,৩২১ টাকা, ৩৩ কেজি ৪,৭৫৩ টাকা, ৩৫ কেজি ৫,০৪১ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৬,৪২৮ টাকা।

পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য মূসকসহ প্রতি লিটার ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
 

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন