সর্বশেষ

সারাদেশ

বিদ্যুৎমন্ত্রীকে কটুক্তি করায় আমির হামজার বিরুদ্ধে সমন, মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ আখ্যা দেওয়ায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলায় আদালত সমন জারি করেছে। একই সঙ্গে তার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কার্যালয়ে আয়োজিত এক সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিট কমান্ডের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।

লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি একটি ইসলামী জলসায় আমির হামজা মন্ত্রী টুকুকে ‘নাস্তিক’ বলে মন্তব্য করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। এ ধরনের বক্তব্যে মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইটও উপস্থিত ছিলেন।

অন্যদিকে, আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার চৌহালী আমলি আদালতে দায়ের করা একটি মানহানির মামলায় আদালত সমন জারি করেছে। মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন রশিদ কর্নেল।

উল্লেখ্য, গত ৩০ মার্চ সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন