সর্বশেষ

সারাদেশ

ধুলো ঝেড়ে দাপুটে প্রত্যাবর্তন

নতুন উদ্যমে বাংলাদেশ ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আবারও সক্রিয় হচ্ছে দেশের অশ্বারোহী ক্রীড়ার অন্যতম সংগঠন বাংলাদেশ ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন। নতুন নেতৃত্ব, নতুন কাঠামো এবং সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে সংগঠনটি ফের যাত্রা শুরু করায় ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে আশাবাদের সঞ্চার।

২০০৯ সালে প্রতিষ্ঠার পর নানা কারণে কার্যক্রমে স্থবিরতা দেখা দেয় সংগঠনটির। তবে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক খেলাধুলা হিসেবে অশ্বারোহী ক্রীড়াকে এগিয়ে নিতে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি শুধু অভিজাত শখের বিষয় নয়, বরং সম্ভাবনাময় একটি ক্রীড়া খাত।

সম্প্রতি রাজধানীর বারিধারা ডিওএইচএসে সংগঠনটির কার্যালয়ে সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবরের নেতৃত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হয়। উপস্থিত সদস্যরা দেশ-বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার ফরিদুল আকবর দীর্ঘদিন ধরে দেশের অশ্বারোহী ক্রীড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে এই খাতটি নতুন গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা, নিয়মিত জাতীয় প্রতিযোগিতা আয়োজন, আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ নিশ্চিত করা এবং অশ্বারোহীদের একটি সুসংগঠিত কমিউনিটি গড়ে তোলা।

তবে অশ্বারোহী ক্রীড়া ব্যয়বহুল হওয়ায় এই উদ্যোগ বাস্তবায়নে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছে সংগঠনটি। তারা আশা করছেন, রাষ্ট্রীয় সহায়তা পেলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অশ্বারোহী ক্রীড়ার পুনর্জাগরণ ঘটবে—এমন প্রত্যাশা ক্রীড়ামোদীদের।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন