সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচী শুরু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) গোপালগঞ্জ সড়ক বিভাগের চত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বৃক্ষের চারা রোপণ করে এই কর্মসূচীর উদ্বোধন করেন। পরে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম, সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হাসান এবং নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমও পৃথকভাবে চারা রোপণ করেন। অনুষ্ঠান শেষে দেশের কল্যাণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম জানান, সরকার নির্বাচনী ইস্তেহারে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার করেছিল। এর অংশ হিসেবে এই কর্মসূচী শুরু করা হয়েছে। এবছর গোপালগঞ্জ সড়ক জোন থেকে মোট ১৫ হাজার বৃক্ষ রোপণ করা হবে এবং আগামী মে-জুনের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হবে। সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে ১৫ থেকে ২০ প্রজাতির বৃক্ষের চারা সরবরাহ করা হয়েছে। এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় সহায়ক হবে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন