সর্বশেষ

সারাদেশ

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ডাব পাড়ার কথা বলে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিপরীতে কায়েস চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আফরোজা বেগম সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কায়েস মোল্লার স্ত্রী।

ভুক্তভোগী জানান, সকালে তিনি বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় এক ব্যক্তি ডাব পাড়ার কথা বলে তার বাড়িতে প্রবেশের অনুমতি চান। প্রথমে রাজি না হলেও পরে তাকে ডাব পাড়তে দেন। ডাব পাড়ার পর ওই ব্যক্তি বাড়ির সজিনা গাছ লাগিয়ে দেয় এবং তাকে খাবারও খাওয়ানো হয়। পরবর্তীতে তাকে ৫০ টাকা দেওয়া হলে হঠাৎই সে আফরোজা বেগমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

এরপর ছিনতাইকারী তার গলা থেকে প্রায় তিন ভরি ওজনের স্বর্ণের চেইন এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দেয়াল টপকে পালিয়ে যায়।

এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন