চাঁপাইনবাবগঞ্জে অভিযান: ৩ জন গ্রেফতার, ইয়াবা ও কোডিন উদ্ধার
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১২:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়ের পৃথক দুই অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় ইয়াবা ট্যাবলেট এবং কোডিনযুক্ত মাদক উদ্ধার করা হয়েছে।
প্রথম অভিযানটি সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল ৮টা থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত গোমস্তাপুর থানার বংপুর গ্রামে পরিচালিত হয়। এ সময় মোঃ তারেক রহমান (৪২) ও তার স্ত্রী মোসাঃ মর্জিনা খাতুন (৩৩) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
দ্বিতীয় অভিযানটি একইদিন দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত সদর মডেল থানার ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় পরিচালিত হয়। এই অভিযানে আলী হাসান ওরফে হায়দার (১৯) গ্রেফতার হন। তার কাছ থেকে কোডিন ফসফেটযুক্ত ৩০ বোতল Eskuf উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে থাকছেন উপ-পরিদর্শক মামুনুর রশীদ।
জেলা ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
১৪৫ বার পড়া হয়েছে