সারাদেশ
সাতক্ষীরায় বেশি দামে তেল বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সাতক্ষীরায় বেশি দামে তেল বিক্রির দায়ে জরিমানা ও কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় বেশি দামে তেল বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে শহরের পলাশপোল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানে পলাশপোলের শাহাজুদ্দিনের ছেলে আনোয়ার হোসেনের বাড়ি থেকে ৩০ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, আনোয়ার হোসেন এই তেলগুলো লিটারপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করে আসছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তেল জব্দ করা হয়েছে এবং আনোয়ার হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন