সর্বশেষ

সারাদেশ

নোয়াখালীতে মাদক বিরোধে সংঘর্ষ, কুপিয়ে তরুণ হত্যা; গ্রেপ্তার ২

আবদুর রহিম, নোয়াখালী
আবদুর রহিম, নোয়াখালী

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর সদর উপজেলায় মাদকসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে মো. নিরব (২৬) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

রোববার বিকেলে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের বাংলা বাজারের উত্তর পাশে কালা দুলালের পৈতৃক বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের ইটভাটা শ্রমিক রুবেল মাঝির (২৮) ভাতিজার সঙ্গে নিরবের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে রোববার সকালে নিরব ও তার সহযোগীরা রুবেল মাঝির ওপর হামলা চালায়। এতে রুবেল মাঝির তিনজন অনুসারী আহত হন।

পরবর্তীতে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে নিরব প্রতিপক্ষের হাতে আটক হন। এ সময় তাকে বেধড়ক মারধর ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নিরবকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন