শ্রমিক-কৃষক অভ্যুত্থানের হুঁশিয়ারি মোমিন মেহেদীর
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর তোপখানা রোডে জাতীয় শ্রমিকধারার যুগপূর্তি অনুষ্ঠানে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী শ্রমিক-কৃষক অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘জুলাই সনদ’ নামে কোনো উদ্যোগের মাধ্যমে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করা হলে দেশে শ্রমিক-কৃষক অভ্যুত্থান গড়ে উঠতে পারে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে বিজয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকধারার আহ্বায়ক বাবুল মিয়া এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির জীবন।
মোমিন মেহেদী তার বক্তব্যে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক শক্তি মানুষের আবেগকে কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে এবং এ প্রবণতা স্বাধীনতার পর থেকেই বিদ্যমান।
তিনি আরও দাবি করেন, দেশবিরোধী শক্তি ও বিদেশি ষড়যন্ত্রকারীদের সহযোগিতায় কিছু দল সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। এসব দলের নিবন্ধন বাতিল এবং অতীতের সহিংস ঘটনার জন্য জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও শ্রমিক ও কৃষকের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, সাম্প্রতিক ঘটনাবলীর কারণে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি এবং শ্রমিক-কৃষকের মধ্যে হতাশা বেড়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে চলমান অসন্তোষ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে, যা ভবিষ্যতে বড় ধরনের আন্দোলনে রূপ নিতে পারে।
১২২ বার পড়া হয়েছে