সর্বশেষ

সারাদেশ

পিরোজপুরের জিয়ানগরে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর
আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৯:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. তুহিন হাওলাদার (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

রোববার সকালে ইন্দুরকানী সরকারি কলেজ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলায়। তিনি স্ত্রী ফারজানা রিশাদ এবং তাদের এক ছেলে ও এক মেয়ে নিয়ে ইন্দুরকানী সরকারি কলেজের কাছে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্ত্রী ফারজানা রিশাদ উপজেলা এলজিইডি অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে তুহিন হাওলাদার ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরপর তারা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে তুহিনের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় তারা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

নিহতের স্ত্রী ফারজানা রিশাদ জানান, তুহিন মাদকাসক্ত ছিলেন এবং ঝালকাঠি থানার একটি মাদক মামলায় তিনি আগে কারাবন্দি ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পরও মাদক সেবন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল, যার জেরে ওইদিন বাকবিতণ্ডা হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন