সর্বশেষ

সারাদেশ

পাবিপ্রবি’র নিজ ক্যাম্পাস থেকে উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৯:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, প্রফেসর ড. ফজলুল হক, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মুহাম্মদ নাজমুল ইসলাম, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, ইতিহাস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুল্লাহ, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. খায়রুল আলমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উপাচার্য বাহির থেকে নিয়োগ দেওয়া হয়ে আসছে। অথচ বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী শিক্ষার্থী দেশ-বিদেশে শিক্ষকতা করছে, কিন্তু তারা এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে পারছেন না। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা দ্রুত নিজস্ব ক্যাম্পাস থেকে উপাচার্য নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন