সর্বশেষ

সারাদেশ

তাড়াশে জব্দকৃত পেট্রোল বিক্রির টাকা রাষ্ট্রীয় কোষাগারে দিলেন ইউএনও

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দকৃত ৩৭৬ লিটার পেট্রোলের বিক্রির অর্থ রবিবার ব্যাংকের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে।

গত শুক্রবার বিকেলে উপজেলার বিনসাড়া বাজারের মের্সাস মোল্লা এন্টারপ্রাইজে অবৈধভাবে পেট্রোল মজুদ রাখার অভিযোগে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। অভিযানের সময় আনুমানিক ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করা হয়। পাশাপাশি দোকান মালিক শাহ আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দকৃত পেট্রোল স্থানীয় চাহিদা অনুযায়ী উপজেলার খালকুলা নর্থ বেঙ্গল সমবায় ফিলিং স্টেশনে নিয়ে গিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে প্রতি মোটরবাইক মালিককে ১ লিটার করে ১১৬ টাকায় বিক্রি করা হয়। এতে ৩৭৬ লিটার পেট্রোল বিক্রি হয়ে মোট ৪৩,৬১৬ টাকা প্রাপ্তি হয়। সাপ্তাহিক ছুটি থাকায় রবিবার সকালে এই টাকা ব্যাংকের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম জানান, জব্দকৃত পেট্রোল দু’টি ড্রামে ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। বিক্রির পর খালি ড্রাম দু’টি ফেরৎ এনে মালিক পক্ষকে দেওয়া হয়। তিনি বলেন, জব্দকৃত তেল কর্তৃপক্ষ গায়েব করছেন এমন ধারণা সঠিক নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, “আমরা সকল বিধি-বিধান মেনে তেল জব্দের কার্যক্রম পরিচালনা করেছি। বিক্রি করা তেলের টাকা ছুটি শেষে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। কেউ যদি ভ্রান্ত তথ্য প্রচার করে, তার দায়ভার তাদেরই। তেলের সংকটের সময় সরকারের নির্দেশনা অনুযায়ী মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন