সর্বশেষ

সারাদেশ

ছোট যানবাহনের টোল প্রত্যাহারের দাবি জানালো জামায়াত নেতারা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৮:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্রিজে ছোট যানবাহনের ওপর আরোপিত টোল প্রত্যাহারের দাবিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপির নির্দেশনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর জামায়াতের সেক্রেটারি ও সাবেক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে তারা বলেন, মহানন্দা ব্রিজে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও অটোরের ওপর আরোপিত টোল সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। টোল আরোপের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সংশ্লিষ্ট প্রকৌশলী জানিয়েছেন, তারা এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে প্রতিনিধিদল সূত্রে জানা গেছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন