সর্বশেষ

আইন-আদালত

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান:

অনিয়মে এক হাসপাতাল সিলগালা, জরিমানা আরেকটিতে

মো: শামীম মিয়া, নরসিংদী
মো: শামীম মিয়া, নরসিংদী

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে স্বাস্থ্যসেবায় অব্যবস্থাপনা ও অনুমোদনহীন কার্যক্রমের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে এবং অন্যটিকে আর্থিক জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের তরোয়া এলাকায় অবস্থিত নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতাল এবং নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালে এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। এসময় জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালে ২০১৮ সালের পর থেকে লাইসেন্স নবায়ন না করার বিষয়টি ধরা পড়ে। এছাড়া হাসপাতালে কোনো দায়িত্বরত চিকিৎসক, প্যাথলজিস্ট বা টেকনিশিয়ান পাওয়া যায়নি। পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাত দিনের মধ্যে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালে অভিযান চালাতে গিয়ে কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতির খবর পেয়ে তারা পালিয়ে যায় বলে জানানো হয়। এছাড়া হাসপাতালটির লাইসেন্স নবায়ন ছিল না এবং ল্যাব পরিচালনারও কোনো বৈধ অনুমোদন পাওয়া যায়নি। অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন ও অনুপযুক্ত অবস্থায় ছিল, লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার অনুপস্থিত এবং বেডগুলোর অবস্থাও ছিল নাজুক। এসব গুরুতর অনিয়মের কারণে হাসপাতালটি সিলগালা করা হয় এবং ল্যাবের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকের নির্দেশনায় রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, অনুমোদনহীন ও অনিয়মের মাধ্যমে পরিচালিত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন