সর্বশেষ

সারাদেশ

নাটোরে জাতীয়তাবাদী তরুণ দলের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল, নাটোর জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত আটটার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

জেলা তরুণ দলের আহ্বায়ক এস এম আব্দুর রউফ টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদ্য নির্বাচিত প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত আসনের এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন তালুকদার টগর, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ এইচ আই তালুকদার ডালিম, শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষার এবং কৃষক দলের সভাপতি হাসান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন বলেন, “দলে কোয়ালিটি সম্পন্ন কর্মীর প্রয়োজন, এখানে কোয়ান্টিটির দরকার নেই। কোয়ালিটি সম্পন্ন কর্মীরাই সঠিক নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শক্তিশালী করবে।”

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর বলেন, “জেলা আইনজীবী এবং জেলা বিএনপির পক্ষ থেকে ভবিষ্যতে তরুণ দল যদি সহযোগিতা চায়, আমরা সবসময় তাদের পাশে থাকব।”

সাবেক সংরক্ষিত আসনের এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া হক তাঁর বক্তব্যে বলেন, “তরুণরাই আগামীর ভবিষ্যৎ। সুস্থ ও সুন্দর ধারার রাজনীতির বিকাশে তরুণ দল কাজ করবে—এমন প্রত্যাশা রাখি। আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।”

প্রধান অতিথির বক্তব্যে নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, “জাতীয়তাবাদী তরুণ দল নাটোরের মাটিতে নতুন একটি বীজ হিসেবে ইতোমধ্যে রোপিত হয়েছে। তাদের কার্যক্রমে আমরা তা উপলব্ধি করছি। আগামী দিনে জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমরা আশাবাদী। সঠিক নেতৃত্ব বিকাশে জেলা বিএনপি সব ধরনের সহযোগিতা করবে ইনশাআল্লাহ।”

সভাপতির বক্তব্যে জেলা তরুণ দলের আহ্বায়ক এস এম আব্দুর রউফ টুটুল বলেন, “আমি ছাত্রজীবনে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ (এনএস কলেজ) ছাত্র সংসদের (তুষার-সোহেল পরিষদ) সাবেক নাট্য সম্পাদক ছিলাম। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নাটোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমাদের নেতা জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের নির্দেশনায় বর্তমানে তরুণ দলকে জেলার একটি শ্রেষ্ঠ সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য অগ্রজ সকল সংগঠনের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।”

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন