রাত পোহালেই খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন
শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা জেলা আইনজীবী সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন। আজ (২৯ মার্চ) রোববার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বাচনে মোট ১ হাজার ২০২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৪টি পদের বিপরীতে ৪টি প্যানেল থেকে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন পরিচালনার জন্য শেখ আব্দুল আজিজকে চেয়ারম্যান এবং এস এম মনজুর কাদের ও এস এম মুজিবর রহমানকে সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
এবারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল, সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী এবং সম্মিলিত পরিষদ—এই চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা হলেন:
সভাপতি পদে মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ; সহসভাপতি পদে মো. মহসিন চৌধুরী ও মো. মোশারফ হোসেন; সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিয়ুর রহমান নান্নু; যুগ্ম সম্পাদক পদে এম এম তৌহিদুজ্জামান; লাইব্রেরি সম্পাদক পদে জয়দেব কুমার সরদার; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুন নাহার নাজমুন নেছা জেবা; সদস্য পদে মো. আশিকুজ্জামান, নারায়ণ কুমার মন্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাশ, শেখ সোহান ইসলাম, মো. শাহাজাহান ঠাকুর ও শকিরা ফেরদৌস রিমি।
বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা হলেন:
সভাপতি পদে মো. আবুল খায়ের; সহসভাপতি পদে মোসা. খুরশিদা সুলতানা ও মুহ. আব্দুল মান্নান; সাধারণ সম্পাদক পদে শেখ জাকিরুল ইসলাম জাকির; যুগ্ম সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম পান্না; লাইব্রেরি সম্পাদক পদে আবু ইউসুফ মোল্যা; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আলীনুর রহমান সরদার; সদস্য পদে মো. নাজমুল হক আকুঞ্জী, প্রভাত কুমার সরকার, মো. মুজাহিদুল ইসলাম, শেখ মো. হুসাইন কবির, রুবেল মিনা (আব্দুর রহমান), মো. লুৎফর রহমান ও মো. শহীদুল ইসলাম।
সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী প্যানেলের প্রার্থীরা হলেন:
সভাপতি পদে বেগম আক্তার জাহান রুকু; সহসভাপতি পদে এ এ এম মমিনুজ্জামান ও সাবিত্রী চক্রবর্তী; সাধারণ সম্পাদক পদে নিহিত কামিত ঘোষ; যুগ্ম সম্পাদক পদে এস এম মোস্তাফিজুর রহমান; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে হাফিজুর রহমান; সদস্য পদে শর্মিষ্ঠা রানী কুন্ডু।
সম্মিলিত পরিষদ মনোনীত প্রার্থীরা হলেন:
সভাপতি পদে মো. বাচ্চু মিয়া; সহসভাপতি পদে ইলিয়াস খান ও সমর চন্দ্র মন্ডল; সাধারণ সম্পাদক পদে মো. সফিউল আলম সুজন; যুগ্ম সম্পাদক পদে সরদার আবুল হাসেম; লাইব্রেরি সম্পাদক পদে খাদিজা আক্তার টুলু; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রজেশ রায়; সদস্য পদে আয়শা খাতুন, মো. আব্দুল হানিফ, শেখ ইকবাল মোর্শেদ, কিশোর কুমার বৈরাগী, সুশীল কুমার গোলদার, সুরঞ্জন মন্ডল ও মো. শাহাবুদ্দিন হোসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত পরিষদের মধ্যে। আইনজীবীদের মতে, এই দুই প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
উভয় প্যানেলের নেতৃবৃন্দই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে বর্তমান সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরাসরি নির্বাচনে অংশ না নিয়ে সম্মিলিত পরিষদকে সমর্থন দিচ্ছে।
এছাড়া জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল প্যানেলও জয়ের লক্ষ্যে সক্রিয় রয়েছে। অন্যদিকে বিএনপির বিদ্রোহী প্যানেল হিসেবে পরিচিত সততায় অঙ্গীকারবদ্ধ প্যানেলটিও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।
১২২ বার পড়া হয়েছে