সর্বশেষ

সারাদেশ

চিত্রা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, এক শিশুর মরদেহ উদ্ধার

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, অপরজন এখনো নিখোঁজ রয়েছে।

শনিবার দুপুরে গ্রামের আবদুল্লাহ শেখের মেয়ে আরিয়া (৭) ও এনায়েত শেখের মেয়ে রাফিয়া (৮) বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে নেমে তল্লাশি শুরু করেন। পরে যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে অপর শিশু আরিয়ার খোঁজে স্থানীয়রা এখনো নদীতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, দুই শিশুর নিখোঁজ হওয়ার বিষয়টি তারা জেনেছেন। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার হলেও শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অপর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন