সর্বশেষ

সারাদেশ

বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেলে জ্বালানি নিষিদ্ধ শিবগঞ্জে

মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় লাইসেন্সবিহীন ও অনিয়ন্ত্রিত মোটরসাইকেল চলাচল রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না।

শনিবার সকালে কানসাট এলাকার মেসার্স সুমন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক আজিজ। এ সময় পুলিশ সদস্যদের সহযোগিতায় তেল নিতে আসা প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই করা হয়। যাদের প্রয়োজনীয় কাগজপত্র বা হেলমেট ছিল না, তাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অনেক গ্রাহক। তাদের মতে, এ ধরনের কার্যক্রম সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং অবৈধ যানবাহনের চলাচল কমাতে সহায়ক হবে। একই সঙ্গে জ্বালানির অপচয় রোধ ও সরকারের রাজস্ব বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের নির্দেশনায় শিবগঞ্জ উপজেলার সব পেট্রোল পাম্পে এই নিয়ম কার্যকর করা হয়েছে। ইউএনও তৌফিক আজিজ বলেন, “লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না। সকল পাম্প মালিককে এ নির্দেশনা কঠোরভাবে মানতে বলা হয়েছে।”

তিনি আরও জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন