সর্বশেষ

সারাদেশ

জামালপুরে তেল মজুদ রেখে বিক্রি বন্ধ, ডিলারকে জরিমানা ৫০ হাজার

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৩:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুর শহরে তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি না করায় বিক্ষোভে ফেটে পড়েন মোটরসাইকেল চালকেরা। এ ঘটনায় সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে প্রশাসন। পরে অভিযানে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সকালে শহরের পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজের সামনে জ্বালানি তেলের জন্য ভিড় জমায় মোটরসাইকেল চালকেরা। দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে ক্ষুব্ধ চালকেরা সড়ক অবরোধ করেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শুরুতে তেল মজুদ না থাকার দাবি করা হলেও অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, ১২টি ড্রামে প্রায় ২ হাজার ৫০০ লিটার পেট্রোল মজুদ রয়েছে।

মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তেল বিক্রি না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান, অতিরিক্ত ভিড়ের কারণে আতঙ্কে মালিক তেল বিক্রি বন্ধ রেখেছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন। বর্তমানে মজুদ তেল বিক্রি করা হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ বলেন, অভিযানে বিপুল পরিমাণ তেল মজুদের প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে মজুদ তেল দ্রুত বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

পরে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে সুশৃঙ্খলভাবে পেট্রোল বিক্রি শুরু হয়।


১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন