সর্বশেষ

জাতীয়

মহান স্বাধীনতা দিবস আজ: বীর শহীদদের শ্রদ্ধায় স্মরণে জাতি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৬:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
আজ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির গৌরবময় ও ঐতিহাসিক এই দিনটি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে পুরো দেশ। রক্ত, বেদনা আর অদম্য সাহসের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সূচনা হয়েছিল ১৯৭১ সালের এই দিনে। দিনটি বাঙালির আত্মপরিচয়ের ভিত্তি হিসেবে ইতিহাসে অমলিন হয়ে আছে।

১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলার মধ্য দিয়ে শুরু হয় বাঙালির চূড়ান্ত মুক্তির সংগ্রাম। সেই প্রতিরোধ গড়ে ওঠে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে, যা পরিণতি পায় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে। অবশেষে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়, বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।

স্বাধীনতার এই মহান দিবসে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে বীর শহীদদের আত্মদান। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার ফুলে ভরে উঠবে শহীদদের স্মৃতি। দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

ভোরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে ২৫ মার্চের নৃশংস গণহত্যার কথা স্মরণ করে বলেন, সেই দুঃসময়ে সশস্ত্র প্রতিরোধ ও স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ ও সাহসী করে তোলে। অন্যদিকে প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের চেতনাকে আরও দৃঢ় করার আহ্বান জানান।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডেটাকার্ড ও বিশেষ সিলমোহর উদ্বোধন করা হয়েছে।

এছাড়া, আজ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ আয়োজনে প্রবেশের জন্য নির্ধারিত গেট ব্যবহার করতে এবং নিরাপত্তার স্বার্থে ব্যাগ বহন না করার অনুরোধ জানানো হয়েছে।

দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন