সারাদেশ
ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফরিদপুর।
স্বাধীনতা দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
আবিদ জামান, ফরিদপুর
বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৫:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফরিদপুর।
২৬ মার্চ দিবসটির তাৎপর্য তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, ফরিদপুর আবৃত্তি সংসদ, অরণি ফরিদপুর, বাংলা থিয়েটার ফরিদপুর, উদীচী শিল্পী গোষ্ঠী ফরিদপুর, উড়ানী নাট্য দল ফরিদপুর, চাঁদের হাট ফরিদপুর, বহুরূপী সাংস্কৃতিক সংস্থা ফরিদপুর এবং বৈশাখী নাট্য গোষ্ঠী ফরিদপুর।
আয়োজক সূত্রে জানা গেছে, দেশাত্মবোধক গান, আবৃত্তি, নাট্য পরিবেশনা এবং নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হবে।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন