সর্বশেষ

সারাদেশ

বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধীর ওপর গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৫:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তির শরীরে গরম পানি ঢেলে গুরুতরভাবে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে আক্তার খালাসি নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার সহস্রাইল বাজারে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

আহত সোহেল মোল্লা (৩১) বোয়ালমারী উপজেলার ফলিয়া গ্রামের শাহাজাহান মোল্লার ছেলে। অভিযুক্ত আক্তার খালাসি পাশের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোহেল মোল্লা একজন বুদ্ধিপ্রতিবন্ধী। ঘটনার সময় তিনি সহস্রাইল বাজারে বাবলু মোল্লার চায়ের দোকানে অবস্থান করছিলেন। একই সময়ে সেখানে বসে চা পান করছিলেন আক্তার খালাসিসহ কয়েকজন। এ সময় সোহেল প্রথমে আক্তার খালাসির পাঞ্জাবির হাতা এবং পরে কলার টেনে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে আক্তার খালাসি চায়ের কেটলিতে থাকা গরম পানি সোহেলের শরীরে ঢেলে দেন বলে অভিযোগ উঠেছে।

চায়ের দোকানদার বাবলু মোল্লা বলেন, “সোহেল একজন বুদ্ধিপ্রতিবন্ধী। সে পাঞ্জাবি টানায় আক্তার খালাসি রাগান্বিত হয়ে কেটলির গরম পানি তার শরীরে ঢেলে দেন।”

তবে অভিযোগ অস্বীকার করে আক্তার খালাসি বলেন, “সে আমার পাঞ্জাবি টেনে ধরে এবং পরে গলা চেপে ধরে। নিজেকে ছাড়াতে গিয়ে আমি কেটলি দিয়ে আঘাত করি। কেটলিতে গরম পানি ছিল, তা আমি জানতাম না। ঘটনায় আমি অনুতপ্ত।”

আহতের বাবা শাহাজাহান মোল্লা জানান, গুরুতর আহত অবস্থায় ছেলেকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বলেন, “আমার ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী। আমি গরিব মানুষ, চিকিৎসার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে দেখে আসা হয়েছে। ঘটনাস্থল বোয়ালমারী হওয়ায় ভুক্তভোগীর পরিবারকে সেখানে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন