সর্বশেষ

জাতীয়

 প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্নের পরিকল্পনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:


শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় এবং শিক্ষাজীবনকে আরও কার্যকর করার লক্ষ্য নিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে।

বুধবার (২৫ মার্চ) অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, শিক্ষার্থীরা বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, যা শিক্ষাজীবনের প্রায় দুই বছর নষ্ট হয়। এই সমস্যা সমাধানে মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ নিতে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে নকলমুক্ত পরিবেশ অপরিহার্য। অতীতে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে যেভাবে নকল প্রতিরোধ সম্ভব হয়েছে, ভবিষ্যতেও সেই প্রথা বজায় রাখা হবে।”

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় শহরগুলোতে কেন্দ্রসচিব ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করা হবে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন