সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় মহা আয়োজনে রাখাইন মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া 

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৯:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় মৃত্যুর ৯৯ দিন পর বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় গুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো (৮৭) এর অন্ত্যেষ্টিক্রিয়া বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে শনিবার (২৮ মার্চ) রাত ১০টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানসূচিতে থাকবে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অন্ত্যেষ্টিক্রিয়া মাঠ পরিদর্শন, অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনা শান্তিরকুঠি দানকারীদের হাতে হস্তান্তর, ভিক্ষু সংঘের পিন্ড দান, অতিথি আপ্যায়ন, ভিক্ষু সংঘ ও মহাথেরোর শবদেহের ছন্দোগুন দ্বারা মূল ময়দানে শোভা যাত্রা, অতিথিগনের আসন গ্রহণ, নিত্য ও রথযাত্রা।

অনুষ্ঠানের শেষ দিনে মহাথেরোর শেষকৃত্য অনুষ্ঠানে আতজবাজি প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। তিনদিনব্যাপী এ অনুষ্ঠানের সঙ্গে মিলিয়ে অনুষ্ঠানস্থলে বসবে রকমারি দোকান, এবং সপ্তাহব্যাপী চলবে নৃত্য মহড়া। এতে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন।

ভদন্ত উকোইন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ ডিসেম্বর তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে পরলোক গমন করেন। তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবন-যাপন করেছেন। এর আগে ১৯৯৭ সালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের কালাচান পাড়ায় ভদন্ত উঃচোনা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল।

অন্ত্যেষ্টিক্রিয়া কমিটির সাধারণ সম্পাদক মংচো তালুকদার জানান, ইতোমধ্যে অনুষ্ঠান সম্পর্কিত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর এমন অনুষ্ঠান হওয়ায় মানুষের আগ্রহের কমতি নেই।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন