সর্বশেষ

সারাদেশ

বরিশাল সিটি কর্পোরেশনে প্রথম নারী প্রশাসক বিলকিস আক্তার 

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশাল সিটি কর্পোরেশনে প্রথম নারী প্রশাসক হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করলেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

আজ বেলা সাড়ে ১১টায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তিনি নিজ কন্যাকে সাথে নিয়ে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই রিকশায় নগর ভবনে পৌঁছান। প্রবেশ দ্বারে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

সিটি কর্পোরেশনে প্রবেশ করে প্রশাসক নিজেই শুভেচ্ছা ব্যানার উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সিইও মোঃ রফিকুল বারী, সচিব রুম্পা শিকদার, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার ও বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা এবং নগরীর অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।

সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বরিশাল আজ একটি নতুন দিকের সাক্ষী হলো, যেখানে নারী নেতৃত্বে সিটি কর্পোরেশন পরিচালনার এক নতুন অধ্যায় শুরু হলো।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন