সর্বশেষ

সারাদেশ

ঈদের নামাজ শেষে ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৫:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ১৫ থেকে ২০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে সংঘর্ষটি চলে। এ সময় উভয় পক্ষ ঢাল, সরকি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার (১৯ মার্চ) গভীর রাতে দুই পক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়, যেখানে অন্তত ১২ জন আহত হন।

এর ধারাবাহিকতায় ঈদের নামাজ শেষে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন